এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৩, ০৪:১২ পিএম
বৃষ্টির কারণে বন্ধ রয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এতে সিরিজে এগিয়ে যায় শান্তর দল। দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। শুক্রবার মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজ জয়ের লক্ষ্যে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ফিন অ্যালেনকে হারায় নিউজিল্যান্ড। ২ রান করে এই ওপেনার আউট হলে, ড্যারিল মিচেলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক কিউই ওপেনার টিম সেইফার্ট। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে ৫৪ রান তোলে স্বাগতিকরা।
২৩ বলে ৪২ রানের মারকুটে ইনিংস খেলে সাজঘরে ফেরেন সেইফার্ট। এরপর মিচেলকে সঙ্গ দেন গ্লেন ফিলিপস। তবে ম্যাচে ১১ মিনিটে হানা দেয় বেরসিক বৃষ্টি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে দুই উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৭২ রান। ড্যারিল মিচেল ১৮* এবং গ্লেন ফিলিপস ৯ রানে অপরাজিত আছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি