ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

স্টার্ক-কামিন্সে মেলবোর্ন টেস্টে বিধ্বস্ত পাকিস্তান, সিরিজ নিশ্চিত অজিদের


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৩, ০৪:১২ পিএম

স্টার্ক-কামিন্সে মেলবোর্ন টেস্টে বিধ্বস্ত পাকিস্তান, সিরিজ নিশ্চিত অজিদের

স্টার্ক-কামিন্সে মেলবোর্ন টেস্টে বিধ্বস্ত পাকিস্তান, সিরিজ নিশ্চিত অজিদের

 তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রথম টেস্টে পার্থে অস্ট্রেলিয়া কাছে ৩৬০ রানে হেরেছিলো পাকিস্তান। এরপর মেলবোর্ন টেস্টেও বিধ্বস্ত হয়েছে দ্য গ্রিন ম্যানরা। শুক্রবার বাবর-রিজওয়ানদের ৭৯ রানে হারিয়ে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করেছে অজিরা।

মেলবোর্ন টেস্টে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলো পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৩১৮ রানে অলআউট হয় স্মিথ-ওয়ার্নাররা। জবাব দিতে নেমে ২৬৪ রানেই গুটিয়ে যায় শান মাসুদের দল। এতে ৫৪ রানে এগিয়ে থেকে তৃতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৬২ রানে অলআউট হয় কামিন্সবাহিনী। এতে জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৩১৭ রান।

তবে জবাব দিতে নেমে স্টার্ক-কামিন্সের বোলিং তোপে বিধ্বস্ত হয় পাকিস্তান। জয়ের জন্য লড়াই করলেও ২৩৭ রানে অলআউট হয় সফরকারীরা। এতে ৭৯ রানের জয় পায় অজিরা। দুই ইনিংসে মোট দশ উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন প্যাট কামিন্স।

এদিন ৩১৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি দুই পাক ওপেনার ইমাম-উল-হক ও আব্দুল্লাহ শাফিক। ৪ রানে শাফিক আউট হলে, ১২ রান করে তার দেখানো পথে হাঁটেন ইমাম। এরপর বাবর আজমকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন শান মাসুদ। ৬০ রানের ইনিংস খেলেন এই পাক অধিনায়ক। ফিফটি পূরণের আক্ষেপ নিয়ে ফেরেন বাবরও (৪১)।

তবে সাউদ শাকিলকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন মোহাম্মদ রিজওয়ান। তবে ইনিংস বড় করতে পারেনি কিউই। ২৪ রানে শাকিল আউট হলে, ৩৫ রানে কামিন্সে কাঁটা পড়েন রিজওয়ান।
 
এরপর ৫০ রানের দায়িত্বশীল ইনিংস খেলে প্যাভিলিয়ানের পথ ধরলে, উইকেট মিছিল শুরু হয় পাকিস্তানের। আমির জামাল (০), শাহিন শাহ আফ্রিদি (০) ও মীর হামজা (০) রানে আউট হলে, ২৩৭ রানে অলআউট হয় পাকিস্তান। এতে ৭৯ রানের জয় পায় স্বাগতিকরা।

অস্ট্রেলিয়া হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকার করেন অধিনায়ক প্যাট কামিন্স। এছাড়াও চার উইকেট শিকার করেন মিচেল স্টার্ক। এক উইকেট নেন জশ হ্যাজেলউড।

এর আগে চতুর্থ দিনের শুরুতে চার উইকেট হাতে রেখে ১৮৭ রানে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ক (৯), প্যাট কামিন্স (১৩) ও নাথান লায়ন ১১ রানে আউট হলেও, অপর প্রান্ত আগলে রেখে ৯৬ বলে নিজের ফিফটি পূরণ করেন অ্যালেক্স ক্যারি। ৫৩ রান করে ক্যারি আউট হলে, ২৬২ রানে অলআউট হয় অজিরা। এতে ৩১৭ রানের লড়াকু পুঁজি পায় স্বাগতিকরা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি