ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বৃষ্টিতে ভেসে গেলো বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৩, ০৪:১২ পিএম

বৃষ্টিতে ভেসে গেলো বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

বৃষ্টিতে ভেসে গেলো বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

 নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এতে সিরিজে এগিয়ে যায় শান্তর দল। দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলো টাইগাররা। তবে সেই স্বপ্নে বাঁধা হয়ে দাঁড়িয়েছে বেরসিক বৃষ্টি। ফলে ভেসে গেছে টাইগারদের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ।

শুক্রবার মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজ জয়ের লক্ষ্যে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলো বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে স্বাগতিকদের ভালোভাবেই চেপে ধরে টাইগাররা। তবে ম্যাচের ১১তম ওভারে হানা দেয় বৃষ্টি।

দীর্ঘ সময় বৃষ্টি হওয়ায় ম্যাচটি মাঠে গড়ানোর শেষ সময় নির্ধারণ করা হয় ৩টা ২৮ মিনিটে। তবে বৃষ্টি না থামায় নির্ধারিত সময়েও খেলা মাঠে গড়ানো সম্ভব হয়নি। তাই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়ার।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ফিন অ্যালেনকে হারায় নিউজিল্যান্ড। ২ রান করে এই ওপেনার আউট হলে, ড্যারিল মিচেলকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক কিউই ওপেনার টিম সেইফার্ট। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে ৫৪ রান তোলে স্বাগতিকরা।

২৩ বলে ৪৩ রানের মারকুটে ইনিংস খেলে সাজঘরে ফেরেন সেইফার্ট। এরপর মিচেলকে সঙ্গ দেন গ্লেন ফিলিপস। তবে ম্যাচে ১১ মিনিটে হানা দেয় বেরসিক বৃষ্টি। মিচেল ২৪ বলে ১৮* এবং ফিলিপস ১৪ বলে ৯ রানে অপরাজিত ছিলেন।

তাই একই ভেন্যুতে ৩১ ডিসেম্বর শেষ টি-টোয়েন্টি ম্যাচ দিয়েই সিরিজের ফলাফল নির্ধারণ হবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি