ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

হংকং থেকে যুক্তরাজ্যে গিয়ে আশ্রয় প্রার্থনা গণতন্ত্রপন্থী কর্মীর


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৩, ০৫:১২ পিএম

হংকং থেকে যুক্তরাজ্যে গিয়ে আশ্রয় প্রার্থনা গণতন্ত্রপন্থী কর্মীর

হংকং থেকে যুক্তরাজ্যে গিয়ে আশ্রয় প্রার্থনা গণতন্ত্রপন্থী কর্মীর

বৃহস্পতিবার কর্তৃপক্ষের আদেশ লঙ্ঘন করে যুক্তরাজ্যে পালিয়ে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ২২ বছর বয়সী বিশিষ্ট গণতন্ত্রপন্থী কর্মী টনি চুং। 

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ৫ জুন কারাগার থেকে মুক্তি পাবার পর হংকংয়ের পুলিশ কর্তৃক প্রতিনিয়ত তদন্ত ও ‘প্রচুর চাপ’এর শিকার হচ্ছিলেন চুং। তিনি দাবি করেন, পুলিশ তাকে অর্থের বিনিময়ে নিজের সহকর্মীদের তথ্য দিতে বাধ্য করছে। 

দেশটির জাতীয় নিরাপত্তা পুলিশ প্রতি দুই থেকে চার সপ্তাহ পরপর তার প্রাত্যহিক কার্যকলাপের বিষয়ে বিশদ জিজ্ঞাসাবাদ করে আসছে। দুই মাস নিয়মিত বৈঠকের পর, তাকে বিভিন্ন সময় ৩০০ ও ৫০০ মিলিয়ন হংকং ডলারের প্রস্তাব দিয়েছে তারা।

মুক্তির এক বছর সময় পর্যন্ত হংকং কর্তৃপক্ষের নজরদারির মধ্যেই তিনি গত ২০ ডিসেম্বর ছয় দিনের ছুটিতে জাপানে যাওয়ার অনুমতি পান। সেখান থেকেই যুক্তরাজ্যে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি