ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

কারাগারে ইমরান খানের সঙ্গে পিটিআই নেতাদের নির্বাচনী বৈঠকের অনুমতি ইসলামাবাদ হাইকোর্টের


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৩, ০৫:১২ পিএম

কারাগারে ইমরান খানের সঙ্গে পিটিআই নেতাদের নির্বাচনী বৈঠকের অনুমতি ইসলামাবাদ হাইকোর্টের

কারাগারে ইমরান খানের সঙ্গে পিটিআই নেতাদের নির্বাচনী বৈঠকের অনুমতি ইসলামাবাদ হাইকোর্টের

 এই আদেশ দিয়েছেন বিচারপতি মিয়াগুল হাসান আওরঙ্গজেব। ইমরান খান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতাদের সঙ্গে নির্বাচনী আলোচনার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন আদালতে। তিনি যাদের সঙ্গে এই আলোচনা করতে চান তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আসাদ কায়সার, জুনায়েদ আকবর খান, সিনেটর আওরঙ্গজেব খান, দোস্ত মোহাম্মদ খান এবং ইশতিয়াক মেহেরবান। সূত্র: ডন

আদালতের আবেদনে ইমরান খান আইজীবীদের সঙ্গে আলোচনার সময় গোপনীয়তা রক্ষার বিষয়টি নিশ্চিত করতে আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্টকে নির্দেশ দেওয়ার অনুরোধ জানান।

নির্বাচনসূচী ঘোষণার পর প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ঘরোয়া আলাপ-আলোচনা শুরু হয়েছে। সূচিতে রোববারের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। নির্বাচনী কর্মকর্তারা ২৫ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই করবেন। 

এর আগে, পিটিআই চেয়ারম্যান গোহর খান বলেছিলেন, মনোনয়নের ব্যাপারে সিদ্ধান্ত এখনও ইমরান খানই নেবেন। এদিকে, ব্যারিস্টার আলী জাফর জোর দিয়েছিলেন যে মনোনয়ন বরাদ্দের ক্ষেত্রে জেলে থাকা পিটিআই কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে।

 শুক্রবারের শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল (এজিপি) মনসুর উসমান আওয়ান, পিটিআইয়ের আইজীবীরা এবং আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্ট।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি