ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সৌদি আরবে আরও একটি স্বর্ণের খনির সন্ধান


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০১:১২ পিএম

সৌদি আরবে আরও একটি স্বর্ণের খনির সন্ধান

সৌদি আরবে আরও একটি স্বর্ণের খনির সন্ধান

সৌদি আরবে আরও একটি স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার সৌদি আরবের খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান মাদেন এ তথ্য জানায়। 

মাদেন কোম্পানি জানায়,বর্তমানে কাজ চলা স্বর্ণের খনি মানসুরা মাসারাহের খুব কাছেই সামান্য দক্ষিণে বেশ কয়েকটি স্থানে স্বর্ণের মজুত রয়েছে। তারা বেশ কয়েকটি স্থানে সোনা মজুতের সন্ধান পেয়েছেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২২ সালে তারা মানসুরা মাসারেহের কাছে ১০০ কিলোমিটার চওড়া এক উপত্যকায় স্বর্ণের সন্ধানে জরিপকাজ শুরু করেন। অবশেষে সেই সন্ধান সফলতার মুখ দেখলো।

অঞ্চলটির বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা নমুনা যাচাই করে দেখা গেছে, সেখানে উচ্চ ঘনত্বের সোনা পাওয়ার সম্ভাবনা ব্যাপক। দুটি নমুনা থেকে দেখা গেছে, একটিতে প্রতি টন খনিজে সোনার উপস্থিতি রয়েছে ১০ দশমিক ৪ গ্রাম, অপরটিতে রয়েছে ২০ দশমিক ৬ গ্রাম।

নতুন এই সোনার মজুত পাওয়ার পর মাদেন ঘোষণা দিয়েছে, তারা অঞ্চলটিতে ব্যাপক খননকাজ চালাবে ২০২৪ সালে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রবার্ট উইল্ট গত অক্টোবরে বলেছিলেন, তার প্রতিষ্ঠান সোনা ও ফসফেট উৎপাদনের লক্ষ্যমাত্রা দ্বিগুণ করেছে।

মাদেনের বিবৃতি অনুসারে, মানসুরা মাসারেহ থেকে ২০২৩ সালে প্রায় ৭০ লাখ আউন্স বা ১ লাখ ৯৮ হাজার ৫০০ কেজির মতো স্বর্ণ উৎপাদন করা হয়েছে।মাদেন সৌদি আরবের সরকারের মালিকানাধীন একটি খনন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ৬৭ শতাংশ মালিকানাই সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সার্বভৌম তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি