এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৭:১২ পিএম
বাভুমার পর কোয়েটজের ইনজুরিতে বিপাকে দক্ষিণ আফ্রিকা
ঘরের মাঠে ভারতে বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়ানে ইনিংস ও ৩২ রানের ব্যবধানে হারানো দিনেও দুঃসংবাদ পেয়েছে প্রোটিয়ারা। এই ম্যাচে ইনজুরির কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন টেম্বা বাভুমা ও জেরাল্ড কোয়েটজে।
ম্যাচের দিনই জানা গিয়েছিলো হ্যামিস্ট্রং ইনজুরিতে পড়েছেন টেম্বা বাভুমা। তাই সিরিজের বাকি দুই টেস্ট থেকে ছিটকে গেছেন এই প্রোটিয়া ব্যাটার। তবে তার একদিন পর আরো দু:সংবাদ পেয়েছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। দ্বিতীয় টেস্টে দলের গুরুত্বপূর্ণ সদস্য জেরাল্ড কোয়েটজেকে পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। সেঞ্চুরিয়ানে বোলিং করার সময় শরীরে অস্বস্তি অনুভব করেন কোয়েটজে। সেঞ্চুরিয়ানে প্রথম ইনিংসে ১৬ ওভার বল করে এক উইকেট নিলেও, দ্বিতীয় ইনিংস খুব একটা বোলিং করতে দেখা যায়নি এই প্রোটিয়া পেসারকে। পুরে ইনিংস জুড়ে মাত্র পাঁচ ওভার বল করেছেন তিনি। তবে উইকেট পাননি একটিও।
তাই সেঞ্চুরিয়ান টেস্টে তৃতীয় দিনে হঠাৎ মাঠে থেকে বেরিয়ে যেতে দেখা যায় কোয়েটজেকে। এরপর শুক্রবার স্ক্যানের রিপোর্ট দেখে দ্বিতীয় টেস্টে তার অনুপস্থিতির কথা নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকান কোচ শুকরি কর্নাড। সূত্র: ক্রিকইনফো
তবে এখনো পর্যন্ত তার বদলি হিসেবে কাউকে দলে যোগ করেনি টিম ম্যানেজমেন্ট। ধারণা করা হচ্ছে প্রথম টেস্টে একাদশের জায়গা না পাওয়া লুঙ্গি এনগিডিকে দ্বিতীয় টেস্টে মাঠে দেখা যেতে পারে।
আগামী তিন জানুয়ারি কেপটাউনে অনুষ্ঠিত হবে সিরিজে দ্বিতীয় ম্যাচ। এই টেস্টে এই দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতি ভোগাতে পারে দক্ষিণ আফ্রিকাকে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি