ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাকিস্তানে নির্বাচনের আগেই দেশত্যাগ করতে পারেন নওয়াজ শরীফ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ১১:১২ পিএম

পাকিস্তানে নির্বাচনের আগেই দেশত্যাগ করতে পারেন নওয়াজ শরীফ

পাকিস্তানে নির্বাচনের আগেই দেশত্যাগ করতে পারেন নওয়াজ শরীফ

পাকিস্তানের প্রবীণ রাজনীতিবিদ ও সিনিয়র আইনজীবী আইজাজ আহসান ডন নিউজ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নওয়াজ শরীফকে নিয়ে এই ভবিষ্যৎবাণী করেছেন। তিনি সাক্ষাৎকারে উল্লেখ করেন বিদেশের মাটিতে বসেই নওয়াজ নির্বাচন পর্যবেক্ষণ করবেন। 

শুক্রবার রাতে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ‘তিনি বিদেশে অবস্থান করেন।’ পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) এই নেতা বলেন, জেইউআই-ইউ নেতা মওলানা ফজলুর রেহমান নির্বাচন থেকে সরে যাচ্ছেন। নির্বাচনী ঢামাঢোল দুইভাবে পেটানো যায় - হয় বিজয়ী হওয়া, নয়তো সরে যাওয়া। মওলানা সরে যাওয়ার ঢোলই পেটাচ্ছেন। 

এর আগে এই আইনজীবী নওয়াজকে রাজনীতির ‘লাডলা’ হিসেবে উল্লেখ করে বলেছেন, পাকিস্তান নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার নওয়াজ শরীফের দলকে দুই-তৃতীয়াংশ আসনে জিতিয়ে আনার চেষ্টা করছে। রসূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি