এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৩, ১১:১২ পিএম
ভূমিকম্প ৫.৯ মাত্রায় আঘাত হেনেছে ইন্দোনেশিয়ায়
শনিবার স্থানীয় সময় সকালের দিকে আচেহ প্রদেশে ওই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে মার্কিন বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে জানানো হয়েছে। এপির প্রতিবেদনে বলা হয়, এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। জি বিউজিনেস জানিয়েছে, দেশটির এই ভূমিকম্পের সময় বড় ধরনের কোনো তরঙ্গ সৃষ্টি হয়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলেছে, ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটি আচেহ প্রদেশের উপকূলীয় শহর সিনাবাং থেকে ৩৬২ কিলোমিটার (২২৫ মাইল) পূর্বে উৎপত্তি হয়েছে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হওয়ায় আচেহতে তীব্র কম্পন অনুভূত হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি