ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

এশিয়ান কাপের  জন্য ভারতের দল ঘোষণা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৩, ১২:১২ পিএম

এশিয়ান কাপের  জন্য ভারতের দল ঘোষণা

এশিয়ান কাপের  জন্য ভারতের দল ঘোষণা

এশিয়ান কাপ ফুটবলের গুরুত্বপূর্ণ তিন ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ভারত। দলটির কোচ ইগার স্টিমাচ শনিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেন। ইনজুরিতে থাকা আব্দুল সামাদ রয়েছেন ঘোষিত দলে। এছাড়া ইস্টবেঙ্গল এবং মোহনবাগান থেকে অনেক ফুটবলারই সুযোগ পেয়েছেন।

ইস্টবেঙ্গল থেকে দু’জন ফুটবলার সুযোগ পেয়েছেন। তারা হলেন লালচুংনুঙ্গা এবং নাওরেম মহেশ সিংহ। মোহনবাগান থেকে সুযোগ পেয়েছেন সাত ফুটবলার। অধিনায়কের নাম ঘোষণা না করলেও সুনীল ছেত্রীর কাঁধেই যে থাকবে নেতৃত্বের ভার তা অনেকটাই নিশ্চিত। শনিবার রাতেই কাতারের রাজধানী দোহায় চলে আসার কথা ভারতের ফুটবলারদের। 

এবারের এশিয়ান কাপ ফুটবলে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে ভারতকে। নিজেদের প্রথম ম্যাচে তারা লড়বে প্রায় নিয়মিত বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর ভারতের প্রতিপক্ষ হিসেবে রয়েছে উজবেকিস্তান ও সিরিয়ার। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৩ জানুয়ারি, ১৮ জানুয়ারি ও ২৩ জানুয়ারি।

অমরিন্দর সিংহ, গুরপ্রীত সিংহ, বিশাল কায়েথ (গোলরক্ষক); আকাশ মিশ্র, লালচুংনুঙ্গা, মেহতাব সিংহ, নিখিল পূজারি, প্রীতম কোটাল, রাহুল ভেকে, সন্দেশ জিঙ্ঘন, শুভাশিস বসু (ডিফেন্ডার); অনিরুদ্ধ থাপা, ব্রেন্ডন ফের্নান্দেস, দীপক টাংরি, লালেংমাউইয়া রালতে, লিস্টন কোলাসো, নাওরেম মহেশ সিংহ, সাহাল আব্দুল সামাদ, সুরেশ সিংহ, উদান্তা সিংহ (মিডফিল্ডার); ঈশান পন্ডিতা, লালিয়ানজুয়ালা ছাংতে, মনবীর সিংহ, রাহুল প্রবীণ, সুনীল ছেত্রী এবং বিক্রম প্রতাপ সিংহ (ফরোয়ার্ড)। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি