ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

৩১৬ কোটি মূল্যের ‘সৌদি উপহার’ ১৮ কোটিতে কিনেছিলেন ইমরান দম্পতি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৩, ০২:১২ পিএম

৩১৬ কোটি মূল্যের ‘সৌদি উপহার’ ১৮ কোটিতে কিনেছিলেন ইমরান দম্পতি

৩১৬ কোটি মূল্যের ‘সৌদি উপহার’ ১৮ কোটিতে কিনেছিলেন ইমরান দম্পতি

সৌদি আরবের ক্রাউন প্রিন্স বিন সালমানের কাছ থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি যেসব উপহার পেয়েছিলেন তার প্রকৃত মূল্য ৩১৬ কোটি রুপি। কিন্তু তারা কোষাগারের সেই সম্পদ মাত্র ১৮ কোটি রুপি দিয়ে কিনে নিয়েছিলেন। পাকিস্তানের জাতীয় জববিদিহিতা বিষয়ক ব্যুরো (এনএবি) এ দাবি করেছে। 

এনএবির রিপোর্টে বলা হয়, পাকিস্তানে এসব উপহারের যথার্থ হিসাব করার কোনো উপযুক্ত ব্যবস্থা নেই। সৌদি আরবের ক্রাউন প্রিন্স যেসব স্বর্ণালঙ্কার উপহার হিসেবে দিয়েছিলেন তার প্রকৃত মূল্য নির্ধারণের মতো কোনো প্রতিষ্ঠান পাকিস্তানে নেই। পরীক্ষার পর দুবাই থেকে পাওয়া এক রিপোর্ট বলছে ইমরান দম্পতির কম মূল্যে উপহার কেনায় পাকিস্তান রাজস্ব হারিয়েছে ১৫৭ কোটি রুপি।

পাকিস্তানের রাজস্ব বিষয়ক কেন্দ্রীয় বোর্ড এবং কালেক্টরেট অব কাস্টমস বলেছে, তারা এর যথার্থ মূল্য নির্ধারণে অক্ষম। এসব উপহারের মূল্য সম্পর্কে জানার জন্য যোগাযোগ করা হয় ইন্ডাস্ট্রিজ অ্যান্ড প্রোডাকশন ডিভিশনের সঙ্গে। তারা জানায়, তাদের জেমস ও জুয়েলারি ডেভেলপমেন্ট কোম্পানি সক্রিয় নেই। এমনকি এসবের মূল্য অনুমান করতে অক্ষমতার কথা জানায় দেশটির জেমস অ্যান্ড জুয়েলারি ট্রেডার্স এসোসিয়েশন ও পাকিস্তান মিনারেল ডেভেলপমেন্ট করপোরেশন। এ বিষয়ে যোগাযোগ করা হয় ব্রিটে, সংযুক্ত আরব আমিরাত, ইতালি ও সুইজারল্যান্ডে। কিন্তু এসব দেশও কোনো সাড়া দেয়নি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি