ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ভারতে যৌন হয়রানির প্রতিবাদে পদক ফিরিয়ে দিলেন নারী কুস্তিগীর


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৩, ০৪:১২ পিএম

ভারতে যৌন হয়রানির প্রতিবাদে পদক ফিরিয়ে দিলেন নারী কুস্তিগীর

ভারতে যৌন হয়রানির প্রতিবাদে পদক ফিরিয়ে দিলেন নারী কুস্তিগীর

শনিবার কুস্তিগীর ভিনেশ ফোগাট নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর দফতরে দেখা করতে গেলে পার্লামেন্ট ভবনের বাইরেই তাকে আটকে দেয় পুলিশ। সেসময়ই তিনি সড়কে নিজের অর্জিত দুটি পদক খেলরত্ন ও অর্জুন পুরষ্কার ফেলে আসেন। 

আনন্দবাজার জানায়, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠির মাধ্যমে নিজের এই সিদ্ধান্তের কথা জানান ভিনেশ। তিনি সহ বেশ কয়েকজন খেলোয়ার নারী কুস্তিগীরদের যৌন হয়রানি করার প্রতিবাদে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই)-এর সাবেক প্রধান ব্রিজ ভূষণ সিং-এর বিরুদ্ধে আন্দোলন করেন। এর কারণে সিং’কে সেই পদ থেকে সরানো হলেও তারই ঘনিষ্ঠ সহচর সঞ্জয় সিং’কে ফেডারেশনের নতুন সভাপতি করা হয়। যার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেন ভিনেশ ফোগাট। 

দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ভিনেশ ভারতের কুস্তি ফেডারেশনের দূর্নীতির বিরুদ্ধে ২০২১ সাল থেকে সরব। সঞ্জয় সিং ফেডারেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর, গত সপ্তাহে একই ধাঁচে প্রতিবাদ করে নিজেদের পদক ত্যাগ করেন বজরং পুনিয়া ও সাক্ষী মালিক। এর মধ্যে পুনিয়া দেশটির অন্যতম সম্মানসূচক পুরষ্কার পদ্ম’ভূষণ ত্যাগ করেন। মূলত প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ স্থাপনে ব্যর্থতা, দিল্লি পুলিশ কর্তৃক লাঞ্ছনার শিকার এবং সাবেক ফেডারেশন সভাপতির ঘনিষ্ঠজনের পদায়নকে কেন্দ্র করে তারা এই সিদ্ধান্ত নেয়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি