এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৩, ০৪:১২ পিএম
ইরাক ও সিরিয়ায় ৩ মার্কিন ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা
ইরাকের ইসলামি প্রতিরোধ আন্দোলন শনিবার জানায় যে, তারা ড্রোনের সাহায্যে ইরাকের কুর্দিস্তানের ইরবিলে অবস্থিত হারির মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে।
গ্রুপটি এক বিবৃতিতে জানায়, গাজায় ইসরায়েলি গণহত্যা ও আগ্রাসনের প্রতিক্রিয়ায় তারা এ পদক্ষেপ নিয়েছে। এ ধরণের হামলা অব্যাহত রাখার সংকল্প ব্যক্ত করেছে প্রতিরোধ গ্রুপটি।
এছাড়া সিরিয়ার কনকো তেলক্ষেত্র মার্কিন ঘাঁটিতে ৫টি রকেট নিক্ষেপ করা হয়েছে। দেশটিতে অবস্থিত আল-ওমর তেল ক্ষেত্র মার্কিন ঘাঁটিতেও হামলা হয়েছে। সেখানে ৭টি রকেট নিক্ষেপ করা হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি