ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

স্ত্রীকে হত্যার করে ট্রেনের নিচে ঝাঁপ স্বামীর


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:০১ পিএম

স্ত্রীকে হত্যার করে ট্রেনের নিচে ঝাঁপ স্বামীর

স্ত্রীকে হত্যার করে ট্রেনের নিচে ঝাঁপ স্বামীর

প্ল্যাটফর্মের ব্যারিকেড টপকে দ্রুতগতির মেট্রো ট্রেনের নিচে ঝাঁপ দেয় গৌরব শর্মা নামের এক যুবক। সোমবার সকালে ভারতের উত্তরপ্রদেশের একটি মেট্রো স্টেশনে এ ঘটনা ঘটে। আগ্রার বাসিন্দা ২৫ বছর বয়সী ওই যুবক  নিজ ঘরে স্ত্রীকে হত্যা করেছিল বলে অভিযোগ করা হয়েছিল। স্ত্রীকে হত্যার পর গৌরব শর্মা আত্মগোপন  করেছিল ।

এদিকে ভাড়া ফ্ল্যাটে মায়ের নিথর মৃতদেহের পাশে গড়াগড়ি খেতে দেখা গেছে তাদের এক বছরের কন্যাশিশুকে। ইংরেজি নববর্ষের প্রথম দিন সোমবার (১ জানুয়ারি) সকালে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের গাজিয়াবাদে এ ঘটনা ঘটেছে। গৌরব শর্মা স্ত্রী ও কন্যা শিশুকে নিয়ে গুরুগ্রামে একটি ফ্লাটে ভাড়া থাকতেন। মাস ছয়েক আগে ওই ফ্ল্যাটে ভাড়াটে হিসেবে উঠেছিল ওই দম্পতি।

সদ্য বিদায়ী বছরের শেষ দিন রোববার রাতের কোনো স্ত্রী লক্ষ্মী রাওয়াতকে হত্যা করে পালিয়ে যান গৌরব শর্মা। সোমবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কৌশম্বী মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম থেকে রেললাইনে ঝাঁপ দেন তিনি। কৌশম্বী মেট্রো স্টেশনে তার আত্মহত্যার দৃশ্য ধারণ হয়ে যায় প্ল্যাটফর্মের সিসিটিভি ক্যামেরায়। পরে রেললাইন থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ।

গৌরব কী কারণে তার স্ত্রীকে হত্যা করেছে তা জানাতে পরেনি পুলিশ। রোববার রাতে লক্ষ্মী খুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ দেখতে পায়, মায়ের মৃতদেহের পাশে গড়াগড়ি খাচ্ছে তাদের ১২ মাস বয়সী কন্যাশিশু। স্বামীকে ধরতে অভিযান শুরু করে পুলিশ। কয়েক ঘণ্টার ব্যবধানে তার গুরুগ্রামের বাসা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে  মেট্রো স্টেশন থেকে পুলিশ উদ্ধার করে গৌরবের ছিন্নভিন্ন দেহ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি