ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

চুরি হয়েছে ডেভিড ওয়ার্নারের ব্যাগি গ্রিন 


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০৬:০১ পিএম

চুরি হয়েছে ডেভিড ওয়ার্নারের ব্যাগি গ্রিন 

চুরি হয়েছে ডেভিড ওয়ার্নারের ব্যাগি গ্রিন 

 টেস্ট ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর আগ মুহূর্তে এক বিড়ম্বনায় পড়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। অভিষেক ম্যাচে পাওয়া ব্যাগি গ্রিনটি চুরি হয়ে গেছে তার। 

মেলবোর্ন বিমানবন্দর থেকে সিডনিতে যাওয়ার পথে এটি চুরি হয়েছে বলে ইনস্টাগ্রামে পোস্টে লিখেছেন তিনি। এ সময় তার ব্যাকপ্যাকে ছিল ব্যাগি গ্রিন। বিমানবন্দরে মালামাল আনা নেওয়ার কাজ করা কর্মীদের কেউ নিয়ে থাকলে সেটি ফেরত দিতে অনুরোধ করেন তিনি। বিনিময়ে একটি নতুন ব্যাগি গ্রিন এবং তার একটি ব্যাগপ্যাক খুশিমনে দিয়ে দেবেন বলে জানান। 

টেস্ট ক্যারিয়ারের অভিষেকে পাওয়া এই ক্যাপকে স্মৃতি হিসেবে রেখে দেন ক্রিকেটাররা। এর সঙ্গে তাদের আবেগ জড়িত থাকে। স্মৃতিময় ব্যাগি গ্রিনটি ফিরে পেতে তাই মরিয়া  অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি