এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ০৬:০১ পিএম
রাখাইনে চীনা প্রকল্প দ্রুত শেষ করতে জান্তার তৎপরতা
জান্তা সেনারা রাখাইন রাজ্যের কিয়াউকফিউ অবরোধ করে রেখেছে। শহরের দিকে কেউ যেতে পারছে না। সেখানে চীনের সঙ্গে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) এবং গভীর সমুদ্র বন্দর প্রকল্পের উন্নয়নকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
দেশটির জান্তা সরকার এবং চীনা রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা সিআইটিআইসি মঙ্গলবার রাজধানী নেপিডোতে প্রকল্পের ছাড় চুক্তিতে একটি সংযোজন স্বাক্ষর করেছে। কারণ উভয় পক্ষ পশ্চিম মিয়ানমারে স্থবির হয়ে থাকা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ কাজ দ্রুতই শেষ করতে চায়।
সিআইটিআইসি মিয়ানমার পোর্ট ইনভেস্টমেন্ট লিমিটেড এবং জান্তা-সমর্থিত কিয়াউকফিউ বিশেষ অর্থনৈতিক অঞ্চল ব্যবস্থাপনা কমিটির যৌথ উদ্যেগে মিয়ানমার কিয়াউকফিউ ডিপ সিপোর্ট কোং লিমিটেডের মাধ্যমে প্রকল্পটি তৈরি করা হচ্ছে। এটি হলো বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই উদ্যোগ বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং চীনা রপ্তানির জন্য ভারত মহাসাগরে একটি নতুন পথ খুলে দেবে।
জান্তা সেনারা এখন কিয়াউকফিউর রাস্তা ও পানিপথ বন্ধ করে দিয়েছে। বাসিন্দারা জানিয়েছেন, গ্রামীণ বাসিন্দাদের জীবিকা নির্বাহ করত, পণ্য কিনতে বা স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে শহরে যেতে দেওয়া হচ্ছে না।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি