ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইমরান খানের পিটিআই ‘নির্বাচন-পূর্ব’ জালিয়াতির শিকার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০১:০১ পিএম

ইমরান খানের পিটিআই ‘নির্বাচন-পূর্ব’ জালিয়াতির শিকার

ইমরান খানের পিটিআই ‘নির্বাচন-পূর্ব’ জালিয়াতির শিকার

মঙ্গলবার বার্তাসংস্থা এএপপিকে দেয়া এক সাক্ষাতকারে এই অভিযোগ করে পাকিস্তানের মানবাধিকার কমিশন (এইচআরসিপি) কর্মকর্তা ফরহাতুল্লাহ বাবর। দেশটির আসন্ন জাতীয় পরিষদ নির্বাচন সুষ্ঠু হবে কি না সেটি নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। মূলত ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)’কে পদ্ধতিগতভাবে নির্বাচন থেকে বিচ্ছিন্ন রাখতে তাকে কারাবন্দী ও নিষেধাজ্ঞার মাধ্যমে তটস্থ রাখার ব্যাপারটিতে আলোকপাত করেন বাবর। 

এএফপি’র প্রতিবেদন অনুযায়ী, ৮ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে পিটিআই’এর সংখ্যাগরিষ্ঠ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। এ বিষয়টিকে পিটিআইকে নির্বাচনের বাইরে রাখার ‘ষড়যন্ত্র’ বলে অভিযোগ করেছে দলের সদস্যরা। 

এ নিয়ে ফরহাতুল্লাহ বাবর বলেন, মনোনয়নপত্র বাতিলের ধরনেই প্রকাশ পায় যে এটা পদ্ধতিগত বা ‘পূর্বপরিকল্পিত’। এসময় একের পর এক পিটিআই প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলকে তিনি ‘যুক্তিহীন’ বলেও দাবী করেন তিনি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি