এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৩ জানুয়ারী, ২০২৪, ০১:০১ পিএম
ইসরায়েলি ড্রোন হামলায় হামাসের শীর্ষ নেতা সালেহ আল-অরৌরি নিহত
মঙ্গলবার রাজধানীর দক্ষিণের শহরতলিতে এই ঘটনা ঘটে। এতে আরৌরিসহ তিনজন নিহত হয়েছে বলে জানান হিজবুল্লাহর কর্মকর্তারা। লেবাননের রাষ্ট্রীয় বার্তাসংস্থার খবর অনুযায়ী ইসরায়েলি ড্রোন হামলার এরা নিহত হন। হামাসের কর্মকর্তা বাসেম নাইমও এই সংবাদটি নিশ্চিত করেন।
বার্তাসংস্থা এপির প্রতিবেদন থেকে জানা যায়, হামাসের সামরিক শাখার অন্যতম প্রতিষ্ঠাতা আরৌরি পশ্চিম তীরে বিদ্রোহী গোষ্ঠীটির নেতৃত্বে ছিলেন। ৭ অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পূর্বেই তাকে হত্যার হুমকি দিয়েছিলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এখন পর্যন্ত ইসরায়েলি কর্মকর্তারা এই হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
এরই মধ্যে লেবাননের বিদ্রেহী গোষ্ঠী হিজবুল্লাহর নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এই ইসরায়েলি হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার জানিয়েছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি