ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ২৭


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০২:০১ পিএম

আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ২৭

আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ২৭

আসামের দেরগাঁও এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ২৭ জন।

বুধবার (৩ ডিসেম্বর ) সকালে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, পিকনিক পার্টির ৪৫ সদস্যকে নিয়ে তিনসুকিয়ার তিলিঙ্গা মন্দিরে যাওয়ার সময় ওই বাসটির দেরগাঁওয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
বুধবার এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সংবাদ মাধ্যমটি জানায়, পিকনিকে যাওয়ার উদ্দেশে ভোর ৩ টার দিকে ওই বাসে করে যাত্রীরা তাদের যাত্রা শুরু করে এবং গন্তব্যে পৌঁছানোর আগেই মার্গেরিটা থেকে আসা একটি কয়লাবোঝাই ট্রাকের সাথে দেরগাঁওয়ে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে জোরহাট মেডিকেল কলেজে ভর্তি করেছে। একজন কর্মকর্তা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ঘটনাস্থলেই মারা যাওয়া ১৪ যাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি