ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

এমবাপ্পে-হলান্ডকে কেনার সামর্থ্য নেই বার্সেলোনার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৪, ০৭:০১ পিএম

এমবাপ্পে-হলান্ডকে কেনার সামর্থ্য নেই বার্সেলোনার

এমবাপ্পে-হলান্ডকে কেনার সামর্থ্য নেই বার্সেলোনার

২০১৭ থেকে ২০১৯ সাল সময়কালে দলবদলে দেদার খরচ করে ফিলিপে কৌতিনিয়ো, অঁতোয়ান গ্রিজমান, উসমান দেম্বেলের মতো ফুটবলারদের দলে নিলেও এখন আর সেই আর্থিক সামর্থ্য নেই বার্সেলোনার। এমনটাই জানিয়েছেন বার্সেলোনা কোচ শাভি এর্নান্দেস। ফলে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে বিশ্ব ফুটবলের বড় তারকার কেউই নেই বার্সেলোনার কেনার তালিকায়। 

২০১৯ সালের পর থেকে আর্থিক কাঠামো ভেঙে পড়তে থাকে ক্লাবটির। যা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি তারা। জানুয়ারিতে দলে এমবাপ্পে-হলান্ডদের যোগ করতে চান কি না, এমন প্রশ্নের উত্তরে শাভি বলেন, যে ফুটবলাররা আমার হাতে আছে, তাদের নিয়েই চলতে হবে। এমবাপ্পে-হলান্ডদের দলে নেওয়ার সামর্থ্য এই মুহূর্তে নেই আমাদের।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি