এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৪ জানুয়ারী, ২০২৪, ০৭:০১ পিএম
সাকিবের হয়ে নির্বাচনী প্রচারণা চালাতে মাগুরায় মাশরাফি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিযোগিতা করছেন বাংলাদেশ জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার। মাগুরা-১ আসনে প্রার্থী টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। অপরদিকে নড়াইল-২ আসন থেকে দ্বিতীয়বারের মত লড়ছেন মাশরাফি বিন মোর্ত্তজা। দুইজনই প্রার্থী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে।
শেষ মুহূর্তের প্রচারণার ব্যস্ত সময় পার করছেন দুজনেই। এরই মাঝে সাকিবের হয়ে নির্বাচনী প্রচারণা চালাতে মাগুরা ছুটে গেছেন মাশরাফি। সাথে ছিলেন সৌম্য সরকার, রনি তালুকদার, সাব্বির রহমানসহ জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়।
বৃহস্পতিবার মাগুরা শহরে ছাদখোলা গাড়ি থেকে লিফলেট বিতরণ করেন ও মানুষের সঙ্গে হাত মেলান জাতীয় দলের এই সাবেক অধিনায়ক।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি