ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ০১:০১ পিএম

যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫

যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫

স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে আইওয়া অঙ্গরাজ্যের পেরি হাইস্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটে।  স্কুলে বন্দুকধারীর এ হামলায় এক শিক্ষার্থী নিহত ও  অন্তত পাঁচজন আহত হয়েছে। । ঘটনাস্থল থেকে হামলাকারীর লাশও উদ্ধার করেছে পুলিশ। 

 পুলিশ জানিয়েছে,  স্প্রিং সিমেস্টারের ক্লাস শুরুর প্রথম দিন ছিল বৃহস্পতিবার। অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থী স্কুলে প্রবেশের আগেই হামলার ঘটনা ঘটে। সন্দেহভাজন হামলাকারীর বয়স ১৭ বছর। তার নাম ডিলান বাটলার। সে ওই স্কুলের শিক্ষার্থী। হামলার পর ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ পাওয়া যায়।

অপরাধ তদন্ত বিভাগের সহকারি পরিচালক মিচ মর্টভেত সাংবাদিকদের বলেন, বাটলার শটগান ও পিস্তল নিয়ে স্কুলে ঢুকে হামলা চালায়। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট করে। তবে কী কারণে সে হামলা করেছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

মিচ মর্টভেত আরও বলেন, হামলায় চার শিক্ষার্থী ও এক কর্মকর্তা আহত হয়েছেন। তবে তাদের নামপরিচয় জানাতে চাননি তিনি। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি