ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

কিমের সম্ভাব্য উত্তরসূরি তার মেয়ে: দক্ষিণ কোরিয়া গোয়েন্দা সংস্থা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ১০:০১ পিএম

কিমের সম্ভাব্য উত্তরসূরি তার মেয়ে: দক্ষিণ কোরিয়া গোয়েন্দা সংস্থা

কিমের সম্ভাব্য উত্তরসূরি তার মেয়ে: দক্ষিণ কোরিয়া গোয়েন্দা সংস্থা

উত্তর কোরিয়ার বিভিন্ন ক্ষেপণাস্ত্র পরীক্ষা আর সেনা কুচকাওয়াজ অনুষ্ঠানে দেশটির সর্বোচ্চ নেতার  কন্যা কিম জু অ্যাই-এর উপস্থিতিকে কেন্দ্র করে এই সম্ভাবনার কথা বলেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস)। শুক্রবার সংস্থাটির বরাত দিয়ে এই তথ্য জানায় বিবিসি। 

যদিও উত্তর কোারিয়ার সকল সম্ভাব্য উত্তসূরির বিষয়েই এতদিন পর্যন্ত বিবেচনা করে আসছে সংস্থাটি, তবে এবারই প্রথম দেশটির আগামী নেতৃত্বের সম্ভাব্য ভার বহনকারী হিসেবে কিম জু অ্যাই-এর নাম প্রকাশ করলো এনআইএস।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে প্রথম প্রকাশ্য উপস্থিতির পর থেকেই একজন ‘হাই প্রোফাইল’ হিসেবে বিবেচিত হচ্ছে কিম অ্যাই। জনসম্মুখে অ্যাই-এর কর্মকাণ্ডগুলোর গভীর বিশ্লেষণ ও প্রকাশ্য উপস্থিতিতে তাকে সম্মান প্রদর্শনের বিষয়গুলোকে যাচাই করে উত্তর কোরিয়ার আগামী নেতৃত্ব হিসেবে তাকে ধারণা করছে এনআইএস। উত্তর কোরিয়ায় রাষ্ট্রের সবচেয়ে শ্রদ্ধাশীল ব্যক্তিকে ‘সম্মানিত’ হিসেবে উল্লেখ করা হয় যা অ্যাইয়ের ক্ষেত্রে ২০২২ সালের পর থেকে ‘সম্মানিত কন্যা’ উপাধি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি