ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মিয়ানমারে লাউক্কাই শহর দখল করেছে বিদ্রোহীরা 


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৪, ০৬:০১ পিএম

মিয়ানমারে লাউক্কাই শহর দখল করেছে বিদ্রোহীরা 

মিয়ানমারে লাউক্কাই শহর দখল করেছে বিদ্রোহীরা 

শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তের রাজ্য শানে ব্যাপক আক্রমণ করে বিদ্রোহী গোষ্ঠী জোট ব্রাদারহুড অ্যালায়েন্স। 
মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ), আরাকান আর্মি (এএ) এবং তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) নিয়ে গঠিত ব্রাদারহুড অ্যালায়েন্স জানায়, শানের লাউক্কাই শহরটি এখন তাদের নিয়ন্ত্রণে। 

এএফপির প্রতিবেদন অনুযায়ী, নভেম্বর মাস থেকেই সাধারণ জনগণ এই শহরটি ত্যাগ করতে শুরু করে। শনিবার টিএনএল-এর মুখপাত্র ব্রিগেডিয়ার-জেনারেল টার ভোনে কিয়াও শহরটি নিয়ন্ত্রনে নেয়ার বিষয়টি নিশ্চিত করেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি