এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৭ জানুয়ারী, ২০২৪, ০১:০১ পিএম
ইরাকে মার্কিন ঘাঁটিতে প্রতিরোধ যোদ্ধাদের হামলা
শুক্রবার ইরাকের উত্তরাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোটের আল-হারির সামরিক ঘাঁটিতে এই হামলা হয়েছে। এ ইরাকের কুর্দিস্তানের কাউন্টার টেররিজম সার্ভিস একথা জানিয়েছে। তবে এই হামলায় কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স বলেছে, আল-হারির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে তারা। বাগদাদে মার্কিন সামরিক বাহিনীর প্রতিশোধমূলক হামলার একদিন পর শুক্রবার উত্তর ইরাকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সৈন্যদের ঘাঁটিতে ওই হামলার ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার মার্কিন সৈন্যদের ওপর হামলায় জড়িত সেখানকার এক মিলিশিয়া নেতাকে হত্যা করে যুক্তরাষ্ট্রের সেনারা।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাক ও সিরিয়ায় কমপক্ষে ১০০ বার হামলার শিকার হয়েছে মার্কিন সামরিক বাহিনী।
গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা ও গণহত্যায় ওয়াশিংটনের সংশ্লিষ্টতার কারণে ইরানের সাথে সংশ্লিষ্ট ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে মার্কিন লক্ষ্যবস্তু হামলা চালিয়ে যাচ্ছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি