এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৮ জানুয়ারী, ২০২৪, ০৫:০১ পিএম
পাকিস্তানে বিস্ফোরণে নিহত ৫ পুলিশ
সোমবার খাইবার পাখতুনখাওয়ার প্রদেশের বাজাউর জেলার মামুন্দ তহসিলে একটি পুলিশ ভ্যানের কাছে হওয়া বিস্ফোরণে অন্য ২৭ জন আহত হয়। নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে। জেলা পুলিশ কর্মকর্তা কাশিফ জুলফিকার এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।
ডনের প্রতিবেদন অনুযায়ী, বাউজার পুলিশের মুখপাত্র ইসরার আহমেদ জানান, পুলিশ সদস্যরা পোলিও টিকাদনি কার্যক্রমে নিরাপত্তা প্রদানের জন্য যাচ্ছিলেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি