এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৮ জানুয়ারী, ২০২৪, ০৫:০১ পিএম
ব্রিটেনের হয়ে গুপ্তচরবৃত্তি করছে বিদেশি পরামর্শক সংস্থার প্রধান: চীন
সোমবার চীনের গোয়েন্দা সংস্থা ও রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় (এমএসএস) সামাজিক মাধ্যম উয়ি চ্যাট-এ জানায়, একটি বিদেশী কনসালটেন্সি ফার্মের প্রধান ব্রিটেনের এমআই-সিক্স’এর সাথে কাজ করছে। অভিযুক্ত ব্যক্তি নামের শেষে হুয়াং পদবী ব্যবহার করেন এবং ব্রিটেনের সাথে তার ‘গোয়েন্দা সহযোগিতা সম্পর্ক’ আছে।
এমএসএস এর বক্তব্য অনুযায়ী, হুয়াং তার পরিচয় ব্যবহার করে বেশ কয়েকবার চীনে প্রবেশ করেন এবং ব্রিটেনের জন্য চীন-সম্পর্কিত গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টা করে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, শনাক্ত হবার আগে হুয়াং ১৭টি স্পর্শকাতর ও রাষ্ট্রের গোপনীয় তথ্য এমআইÑসিক্স’কে পাচার করে জানায় এমএসএস। এই তথ্য পাচারের জন্য ‘পেশাদার গোয়েন্দা প্রশিক্ষণ’ ও ‘গুপ্তচরবৃত্তির বিশেষ সরঞ্জাম’ পেয়েছিলো হুয়াং। তদন্ত অনুযায়ী সংস্থাটি হুয়াংয়ের বিরুদ্ধে ‘তাৎক্ষণিক ফৌজদারি প্রমাণ’ পেয়েছে এবং এর জন্য তার বিরুদ্ধে আইন অনুসারে শাস্তি প্রদানের ব্যবস্থা নেয়া হবে। তবে এখন পর্যন্ত হুয়াং বা তার নিয়োগকর্তার বিশদ পরিচয় বা তথ্য জানা যায়নি।
এ বিষয়ে ব্রিটেনের বেইজিং দূতাবাস বা লন্ডনের পররাষ্ট্র দপ্তর থেকে কোনো মন্তব্য করা হয়নি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি