ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

প্রমাণ ছাড়া সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে অভিযোগ করবেন না: পাকিস্তানের প্রধান বিচারপতি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০৯:০১ পিএম

প্রমাণ ছাড়া সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে অভিযোগ করবেন না: পাকিস্তানের প্রধান বিচারপতি

প্রমাণ ছাড়া সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে অভিযোগ করবেন না: পাকিস্তানের প্রধান বিচারপতি

সোমবার পিটিআইয়ের  আইনজীবী লতিফ খোসাকে এই কথা বলেন (সিজেপি) বিচারপতি কাজী ফয়েজ ইসা। মূলত পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) বিরুদ্ধে ২২ ডিসেম্বরের নির্দেশাবলী লঙ্ঘনের অভিযোগে পিটিআইয়ের আবেদনের শুনানির সময় এই মন্তব্য করেন প্রধান বিচরপতি। আদালতের এই বেঞ্চের নেতৃত্বে ছিলেন সিজেপি ঈসা। এবং সাথে ছিলেন বিচারপতি মুহাম্মদ আলী মাজহার এবং বিচারপতি মুসাররাত হিলালি। এই শুনানিটি পাকিস্তান সুপ্রীম কোর্টের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হয়। 

 ডনের প্রতিবেদন বলা হয়, পিটিআই  অভিযোগ করে, দলটিকে ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। অপরদিকে ইসিপি সুপ্রিম কোর্টকে জানায়, আসন্ন সাধারণ নির্বাচনের জন্য পিটিআই প্রার্থীদের দ্বারা দাখিল করা ৭৬ শতাংশ মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে, তবে নির্বাচনের প্রতিযোগিতায় লেভেল প্লেয়িং ফিল্ডের অভাবে দলের অভিযোগকে অস্বীকার করা হয়।

সুপ্রিম কোর্টে জমা দেওয়া একটি নথী অনুযায়ী, নির্বাচনী পর্যবেক্ষণকারী সংস্থা ও রিটার্নিং অফিসারদের দ্বারা প্রাপ্ত থেকে জানা যায়, জাতীয় পরিষদের জন্য পিটিআই প্রার্থীদের মোট ৮৪৩টি মনোনয়নপত্রের মধ্যে ৫৯৮টি গ্রহণ করা হয়েছে। একইভাবে, প্রাদেশিক পরিষদের জন্য ১,৭৭৭ প্রার্থীর মধ্যে ১,৩৯৮টি গ্রহণ করা হয়েছে।

এই শুনানিতে সুপ্রিম কোর্ট পিটিআই-এর নির্বাচনী প্রতীক 'ব্যাট' পুনরুদ্ধারের আবেদনের জন্য ১১ জানুয়ারী (বৃহস্পতিবার)’কে ধার্য করেছে এবং অবমাননা মামলাটির কার্যক্রম ১৫ জানুয়ারী পর্যন্ত মুলতবি করেছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি