ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

লিভারপুলের কাছে হেরে এফএ কাপ থেকে আর্সেনালের বিদায়


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ০৯:০১ পিএম

লিভারপুলের কাছে হেরে এফএ কাপ থেকে আর্সেনালের বিদায়

লিভারপুলের কাছে হেরে এফএ কাপ থেকে আর্সেনালের বিদায়

শক্তিশালী আর্সেনালের জন্য একেবারেই অপ্রত্যাশিত। নতুন বছরে এসেই তারা যেনো খেই হারিয়ে ফেলেছে। মাঠে নামলেই শ্যাম রাখি না কুল রাখি অবস্থার মধ্যে খেলতে হয় তাদের। রোববার রাতেও হেরে গেছে দলটি। কোনোভাবেই দুর্দশামুক্ত হচ্ছে না আর্সেনাল। এফএ কাপের তৃতীয় রাউন্ডে তারা হেরে গেলো ২-০ গোলে লিভারপুলের কাছে। 

 খেলার শুরুটা দেখে একবারও আঁচ করা যায়নি আর্সেনাল হারবে বলে। প্রথমার্ধে দুর্দান্ত খেলে কয়েকটি গোলেরও সুযোগ পেয়েছিলো। কিন্তু গোল পায়নি। মাশুল দিতে হয়েছে হেরে। লিভারপুল অধিনায়ক ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড পরে ক্রসবারে আঘাত করেন। তারই ৮০তম মিনিটের ফ্রি কিক প্রতিপক্ষ দলের জাকুব কিউইওরের গায়ে লেগে জালে জড়ায়।

আত্মঘাতী গোলে এগিয়ে যায় লিভারপুল। তারপর লুইস দিয়াজ স্টপেজ টাইমে গোল করে আটবারের চ্যাম্পিয়নদের চতুর্থ রাউন্ডে তোলেন। এনিয়ে আর্সেনাল সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ হেরে গেলো। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি