এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৯ জানুয়ারী, ২০২৪, ০৫:০১ পিএম
কুকুরের মাংস ব্যবসা নিষিদ্ধ করলো দক্ষিণ কোরিয়া
মঙ্গলবার দেশটির পার্লামেন্ট কুকুরের মাংস খাওয়া এবং বিক্রি বন্ধ করার জন্য একটি বিল পাস করে। দেশটির পার্লামেন্টে ক্ষমতাসীন দলের প্রস্তাবে ২০৮ ভোটের ব্যবধানে সোমবার এই আইনটি অনুমোদিত হয়। আইনটি প্রয়োগ হওয়ার প্রথম তিন বছরকে গ্রেস পিরিয়ড হিসেবে বিবেচনা করে কার্যকর হবে। এই আইন ভঙ্গ করলে তিন বছরের জেল বা ২২,৮০০ ডলার জরিমানা হতে পারে। এর মাধ্যমে প্রাণী কল্যাণের জন্য দেশটির শতাব্দী প্রাচীণ ঐতিহ্য বন্ধ হয়ে যাবার সম্ভাবনা তৈরি হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এর আগে নভেম্বরে দেশটির ২০০ কুকুর ব্রিডারদের একটি দল এই বিলটি বাতিলের দাবিতে রাষ্ট্রপতির কার্যালয়ের কাছে একটি সমাবেশ করে। সোমবার সিউল ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাওয়ারনেস, রিসার্চ অ্যান্ড এডুকেশন দ্বারা প্রকাশিত একটি সমীক্ষায় দেখা যায় অংশগ্রহণকারী দেশটির ৯৩% নাগরিক গত বছর কুকুরের মাংস খাননি। কোরিয়ান অ্যাসোসিয়েশন অফ এডিবল ডগস, ব্রিডার জানায়, এই নিষেধাজ্ঞার ফলে দেশটির ১ কোটি ৫ লাখ কুকুর পালনকারী, ৩,৫০০টি খামার ও ৩,০০০ রেস্তোরাঁ প্রভাবিত হবে।
কোরিয়ার গ্রীষ্মকালীন আর্দ্র আবহাওয়ায় স্ট্যামিনা উন্নত রাখতে কুকুর মাংস খাওয়াকে একটি বিশেষ উপায় হিসেবে দেখা হতো। বর্তমান কোরিয়ায় কুকুরকে অনেকে পরিবারের সদস্য মনে করলেও দেশটির প্রবীণরা এখনও কুকুরের মাংস খাওয়ার চল বজায় রেখেছে। তবে দক্ষিণ কোরিয়ার বর্তমান রাষ্ট্রপতি ইউন সুক ইওল বরাবরই দেশটির কুকুর ভক্ষণ চর্চার বিরোধী।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি