ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইকোনমিস্টের লেখাটি কৃত্রিম বুদ্ধিমত্তার, আমার নয় দাবি ইমরানের


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ১০:০১ পিএম

ইকোনমিস্টের লেখাটি কৃত্রিম বুদ্ধিমত্তার, আমার নয় দাবি ইমরানের

ইকোনমিস্টের লেখাটি কৃত্রিম বুদ্ধিমত্তার, আমার নয় দাবি ইমরানের

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এখন দেশটির আদিয়ালা জেলে বন্দী। কিন্তু তার নামে ব্রিটিশ মিডিয়া ইকোনমিস্টে একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এমনকি এ প্রবন্ধটি আড়াই কোটিবার পঠিত হয়েছে। কিন্তু ইমরান খান বলছেন লেখাটি তার নয়। ডন

 ঘটনায় পাকিস্তানের প্রশাসন সরব হয়ে উঠেছে। তারা খতিয়ে দেখছে কারাগারে থাকা অবস্থায় ইমরান কীভাবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে লেখা প্রকাশ করতে পারেন।

ইমরান এ প্রসঙ্গে বলেছেন, এটা আসলে তার লেখা নয়। বরং লেখাটি লিখেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিভিন্ন সময় যারা কারাগারে ইমরানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তাদের নিবন্ধটির মূল বিষয় নিয়ে বলেন তিনি। পরে তাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে শব্দ বসানো হয়।

গত সোমবার কয়েকজন সাংবাদিককে কারাগারের ভেতরের কার্যক্রম দেখার সুযোগ দেওয়া হয়। তারা ইমরানের সঙ্গেও কথা বলেন। আর তখন ইমরান জানান, ইকোনমিস্টে প্রকাশিত লেখাটি তিনি লেখেননি।

 ইকোনমিস্টে ইমরান খানের নামে প্রকাশিত লেখাটিতে শঙ্কা করে বলা হয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত না-ও হতে পারে। তারপরও যদি নির্বাচন হয়, সেটা ‘বিপর্যয় ও প্রহসন’ হবে। কেননা, তার দল পিটিআইকে নির্বাচনী প্রচারণা চালানোর মতো মৌলিক অধিকার পূরণ করতে দেওয়া হচ্ছে না।

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী মর্তুজা শোলাঙ্গী বলেন, ‘কারাগারে বসে কেউ নিবন্ধ কিংবা বই লিখতে পারবেন না, বিষয়টা এমন নয়। আমাদের আপত্তি হলো, পিটিআইয়ের সাবেক প্রধান ওই লেখা লেখেননি।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি