এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৯ জানুয়ারী, ২০২৪, ১০:০১ পিএম
২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন না জো বাইডেন
সোমবার মার্কিন অর্থনীতি বিষয়ক প্রতিষ্ঠান জেপি মর্গানের সদস্য মাইকেল সেম্বেলেস্ট দেশটির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এই মন্তব্য করেন। এসময় তিনি জানান, প্রেসিডেন্ট বাইডেন স্বাস্থ সংক্রান্ত কারণ দেখিয়ে সুপার টিউসডে ও নভেম্বরের নির্বাচনের মাঝে যেকোনো সময় প্রতিদ¦ন্দ্বিতা থেকে সরে যেতে পারেন।
ফক্স বিজনেসের প্রতিবেদন অনুযায়ী, জেপি মরগান অ্যাসেট এন্ড ওয়েলথ ম্যানেজমেন্টের বাজার ও বিনিয়োগ কৌশল বিভাগের চেয়ারম্যান সেম্বেলেস্ট জানান, জনগনের কাছে জো বাইডেনের অনুমোদনের রেটিং কমে যাওয়ায় তিনি নির্বাচনের রেস থেকে বেরিয়ে যাবেন। তবে গত এপ্রিলে প্রেসিডেন্ট বাইডেন ‘আমেরিকান গণতন্ত্র রক্ষা করা তার কাজ’ দাবি করে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাইজের জন্য লড়াইয়ের ইচ্ছা জানান।
আগামী ৫ মার্চে অনুষ্ঠিতব্য সুপার টিউসডেতে ১৬টি রাজ্য ও অঞ্চল প্রাইমারি অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৮১ বছর বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন কি সিদ্ধান্ত নেন তার অপেক্ষা করছেন রাজনীতিবীদ ও বিশ্লেষকগণ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি