এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৪, ০১:০১ পিএম
ভুটানের নির্বাচনে পিডিপি বিজয়ী
ভুটানে মঙ্গলবার অনুষ্ঠিত হয় পার্লামেন্ট নির্বাচন। রাজতন্ত্র শাসিত হিমালয়ের দেশটিতে শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ী হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগের দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। দলটি এ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নির্বাচনে প্রায় দুই-তৃতীয় আসন পেয়েছে পিডিপি। এতে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হলো পরিবেশবাদী তোবগের। জাতীয় পরিষদের ৪৭টি আসনের মধ্যে পিডিপি পেয়েছে ৩০টি। বাকি ১৭টি আসন পেয়েছে ভুটান টেনড্রেল পার্টি (বিটিপি)। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বুধবার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হতে পারে।
ভুটানে অর্থনৈতিক প্রবৃদ্ধির চেয়ে ‘দেশজ জাতীয় সুখ (জিএনএইচ)’ দীর্ঘদিনের অগ্রাধিকার প্রাপ্ত নীতি হিসেবে অনুসৃত হচ্ছে। তবে এমন সময় বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটিতে নির্বাচন হয়েছে, যখন ভোটারদের অনেকেরই প্রধান চিন্তা ছিল তরুণ প্রজন্মের সংগ্রামী জীবনের কথা, বিশেষ করে তরুণদের বেকারত্ব এবং মেধাবীদের দেশ ত্যাগের প্রবণতা।
২০০৮ সালে সংসদীয় সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এটি ছিল চতুর্থ সংসদ নির্বাচন।ভুটানের নির্বাচনে দুইটি পর্যায় ভোট নেওয়া হয়। ভুটানে ভোটার সংখ্যা প্রায় ৫ লাখ। প্রথম পর্যায়ে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুইটি দল দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে অংশ নেয়। গত ২৯ নভেম্বর প্রথম পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হয়সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি