ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাকিস্তান কারাগারে ৭৮ বছরের সাজা খাটছে হাফিজ সাইদ: জাতিসংঘ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৩:০১ পিএম

পাকিস্তান কারাগারে ৭৮ বছরের সাজা খাটছে হাফিজ সাইদ: জাতিসংঘ

পাকিস্তান কারাগারে ৭৮ বছরের সাজা খাটছে হাফিজ সাইদ: জাতিসংঘ

মুম্বাই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সাইদ সন্ত্রাসে আর্থিক মদত দেওয়ার সাতটি ভিন্ন মামলায় এই সাজা শুনিয়েছে আদালত। জাতিসংঘের সূত্র উল্লেখ করে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। 

২০০৮ সালের ডিসেম্বর মাসে হাফিজকে ‘গ্লোবাল টেররিস্ট’ তালিকায় স্থান দিয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। মুম্বাই হামলার পর থেকেই ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকায়ও রয়েছে লস্কর-ই- তৈয়বার প্রতিষ্ঠাতা। হাফিজের মাথার দাম এক কোটি ডলার ধার্য করেছে যুক্তরাষ্ট্র। শোনা যাচ্ছিল পাকিস্তানে বহাল তবিয়তে রয়েছে হাফিজ সাইদ। এমনকী, রাজনৈতিক দল গড়ে দেশের সাধারণ নির্বাচনেও অংশ নিতে পারেন তিনি। এই পরিস্থিতিতেই জাতিসংঘ জানিয়েছে, ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি থেকেই জেল খাটছেন হাফিজ।

অন্যদিকে গত ডিসেম্বরেই ভারত হাফিজ সাইদকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছিল পাকিস্তানকে। এই বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়েল মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেন, ‘পাকিস্তান ভারত সরকারের অনুরোধ গ্রহণ করেছে। তারা তথাকথিত আর্থিক তছরুপ মামলায় জড়িত হাফিজ সাইদের প্রত্যর্পণ চাইছে। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও প্রত্যর্পণ চুক্তি নেই।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি