এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১১ জানুয়ারী, ২০২৪, ১১:০১ পিএম
ক্রিকেটার বিরাট কোহলিকে চেনেন না কিংবদন্তী রোনালদো
ক্রিকেট বিশ্ব জুড়েই বিরাট কোহলি একটি জনপ্রিয় নাম। ফুটবল বিশ্বেও বহু খেলোয়াড় ও কর্মকর্তারা ভালো চেনেন কোহলিকে। এই ক্রিকেটারের সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে বিশাল সমর্থকগোষ্ঠী। ক্রিকেটের বাইরেও জনপ্রিয়তা কম নয় ভারতীয় ব্যাটারের। গুগল সার্চে কোহলির নাম থাকে ওপরের দিকে। তবুও তাকে চেনেন না ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রোনালদো নাজারিও।
সম্প্রতি ইউটিউবে একটি সাক্ষাৎকার দেন রোনালদো। সেখানে প্রশ্নকর্তা তাকে জিজ্ঞেস করেন, আপনি কি বিরাট কোহলিকে চেনেন? জবাবে বিশ্বকাপজয়ী ব্রাজিল তারকা বলেন, কে?
প্রশ্নকর্তা বলেন, ভারতের বিরাট কোহলি। এতেও না-সূচক জবাব দেন রোনালদো। এরপর ইউটিউবার বলেন, আপনি তাহলে বিরাট কোহলিকে চেনেন না? এবার হ্যাঁ-সূচক উত্তর করেন রোনালদো। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি