ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মাশরাফিকে বিসিবির সভাপতি হতে হলে প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে: পাপন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:০১ পিএম

মাশরাফিকে বিসিবির সভাপতি হতে হলে প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে: পাপন

মাশরাফিকে বিসিবির সভাপতি হতে হলে প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে: পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হয়েছেন। এবার পাপন বিসিবির পদ ছাড়লে, কে আসবেন এই দায়িত্বে– সেই গুঞ্জনও চলছে ক্রীড়াঙ্গন জুড়ে। অনেকের মতে পদটিতে মাশরাফি বিন মুর্তজার আসার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন পাপন। 

শুক্রবার সাংবাদিকরা জানতে চান পরবর্তীতে মাশরাফিকে বিসিবির সভাপতি হিসেবে তিনি দেখতে চান কি না। জবাবে পাপন বলেন, এটা বলা মুশকিল, প্রথম কথা হচ্ছে এটা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আগে আসতে হবে তাকে। প্রথমে তাকে কাউন্সিলরারশিপ নিতে হবে। কাউন্সিলর হওয়ার পরে আসতে হবে নির্বাচিত হয়ে। যারা নির্বাচিত হয়ে আসবে, তারা ঠিক করবে কে সভাপতি হবে। 

এদিকে ঢাকাপোস্ট জানায়, শুধু মাশরাফিই নন, বিসিবি সভাপতি হওয়ার মতো আরও অনেকে আছেন বলে এক এক করে বিসিবির ক্রিকেট পরিচালক ও সাবেক ক্রিকেটারদের নাম বলেন পাপন। তিনি বলেন, এখন ধরেই নিলাম আমার বোর্ডের সবাই আছে। নতুন আরও দু’জন বা একজন আসলো, এখানে সিনিয়রদের মধ্যে সিরাজ (এনায়েত হোসেন সিরাজ) ভাই আছে, ববি (আহমেদ সাজ্জাদুল আলম) ভাই, জালাল ইউনুস এবং মাহবুব আনাম আছে। আবার ক্রিকেটারদের মধ্যে সিনিয়র যারা আছে আকরাম খান আছে দুর্জয় (নাইমুর রহমান) আছে আমাদের সুজন (খালেদ মাহমুদ) আছে। আমি বলছি যে অনেকেই আছে। এখন তারা কাকে বেছে নেবে এটা কিন্তু বলা কঠিন। বাইরে থেকে চাপানোর কোনো সুযোগ নেই।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি