ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

স্কটিশ নেতার পরিবারকে গাজা থেকে উদ্ধার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:০১ পিএম

স্কটিশ নেতার পরিবারকে গাজা থেকে উদ্ধার

স্কটিশ নেতার পরিবারকে গাজা থেকে উদ্ধার

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টিার হামজা ইউসুফের স্ত্রী নাদিয়া আল নাকলা তাদেরকে উদ্ধারে সহায়তা করার জন্য তুরস্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, আমার ভাই তার সন্তানদের রক্ষা করায় আমাকে ধন্যবাদ জানয়েছেন। 

নাদিয়া বলেন, তার ভাইয়ের স্ত্রী ও তাদের ৪ সন্তানকে তুরস্কের সহায়তা উদ্ধার করার পর আংকারা দেশটিতে তাদের সাময়িক নিরাপত্তার ব্যবস্থা করেছে। 

দ্য গার্ডিয়ানের এক সাক্ষাৎকারে নাদিয়া ইউক্রেনের জন্য ব্রিটিশ সরকার যে ভিসা কর্মসূচী বাস্তবায়ন করেছে গাজায় যুদ্ধে বিভক্ত হয়ে পড়া পরিবারগুলোর জন্য অনুরূপ নীতি গ্রহণের জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

নাদিয়া অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি নৃশংস হামলাকে গণহত্যা বলে অভিহিত করে তার নিন্দা করেছেন। তিনি বলেন, এই প্রথম  আমরা কোন খবর নয় প্রকাশ্যে দিবালোকে গণহত্যা দৃশ্য প্রত্যক্ষ করছি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি