এনবিএস ডিজিটাল ডেস্ক | প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২৪, ০৫:০১ পিএম
প্রকাশ্যে এলো বিপিএলের সাত দলের জার্সি
বরাবরের মতো এবারো বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগে (বিপিএল) দর্শকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার থেকে শুরু হবে এবারের আসর। আগেই দলগুলো তাদের অধিনায়কের নাম চূড়ান্ত করেছে। এবার প্রকাশ্যে এসেছে সাত দলের জার্সিও।
সাত দলের সমর্থকরাই তাদের পচ্ছন্দের দলের অধিনায়ক নিয়ে ছিলেন অধীর আগ্রহে। সেই সাথে দলের জার্সি কেমন হবে সেটাও ছিলো সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। বিপিএলের অফিসিয়াল ফেসবকু পেজ উন্মুক্ত করলেন সাত দলের জার্সি। ট্রফির সামনে দাড়িয়ে ছবি তোলেন দলগুলোর অধিনায়কেরা। এদিন মাশরাফির পরিবর্তে সিলেট স্টাইকার্সের অধিনায়ক হিসেবে দেখা যায় মোহাম্মদ মিঠুনকে।