ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ক্রিকেটে অশ্বিন-জাদেজা জুটির রেকর্ড


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ২৬ জানুয়ারী, ২০২৪, ০৭:৪৫ এএম

ক্রিকেটে অশ্বিন-জাদেজা জুটির রেকর্ড

ক্রিকেটে অশ্বিন-জাদেজা জুটির রেকর্ড

হায়দরাবাদ টেস্টে দুর্দান্ত শুরু পেয়েছিল ইংল্যান্ড। কোনো উইকেট না হারিয়ে প্রথম ১০ ওভারে ৫০ রান তুলেছিল ইংল্যান্ড। এরপর বল হাতে খেলার মোড় ঘুরিয়ে দেন রবিচচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।

দুজনের স্পিন ঘূর্ণিতে ঘুরপাক খেয়ে সাজঘরে ফিরেছেন ইংল্যান্ডের ব্যাটাররা। প্রথমে বেন ডাকেটকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ৩৫ রানে সাজঘরে ফেরায় অশি^ন। এরপর তিনে নামা ওলি পপকে রোহিতের তালুবদ্ধ করে ফেরান জাদেজা। পোপকে ফেরানোর মধ্য দিয়ে ভারতের টেস্ট ইতিহাসে জুটি হিসেবে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি গড়েন অশ্বিন ও জাদেজা।

দুজনই ৫০তম টেস্ট খেলতে নেমে শিকার করেছেন ৫০৬ উইকেট। এরআগে এই রেকর্ড ছিলো অনিল কুম্বলে ও হরভজন সিংয়ের। এই দুজনের মোট উইকেট সংখ্যা ৫০১। তবে আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ইতিহার জুটিতে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড ইংল্যান্ডের জেমস অ্যান্ডরসন ও স্টুয়ার্ড ব্রডের।

ইংলিশ এই দুই পেসার ১৩৮ টেস্টে শিকার করেছেন ১ হাজার ৩৯ উইকেট। ব্রডের অবসরে দুজনের পথচলা থেমে গেছে। কালেরকন্ঠ

জাদেজা-অশি^নের কীর্তির দিনে ব্যাট হাতে জ্বলে ওঠেছেন বেন স্টোকস। ভারতের দুই স্পিনারের ঘূর্ণিতে একে একে উইকেট হারায় ইংল্যান্ড। দলের ১৫৫ রান সংগ্রহ করতে ৭ উইকেট হারায়। কিন্তু একপ্রান্তে থিতু বেন স্টোকস। টম হার্টলির সঙ্গে ৩৮ ও মার্ক উডকে নিয়ে ৪১ যোগ করে নিজের ৭০ রানে বুমরার বলে ফেরেন স্টোকস। স্টোকসের আউটের আগে ২৪৬ রানের পুঁজি পায় ইংল্যান্ড।