ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার অস্ট্রেলিয়ার উসমান খাজা


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ২৬ জানুয়ারী, ২০২৪, ০৮:১৫ এএম

আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার অস্ট্রেলিয়ার উসমান খাজা

আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার অস্ট্রেলিয়ার উসমান খাজা

গেল বছর লাল বলের খেলায় দারুণ ছন্দে ব্যাটে-বলে নিজেকে মেলে ধরেছিলেন অস্ট্রেলিয়ার বাঁমহাতি ব্যাটার উসমান খাজা। পাকিস্তানি বংশোদ্ভুদ অজি ওপেনারকে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত করেছেন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।

বর্ষসেরা পুরস্কারটি পেতে খাজাকে লড়তে হয়েছে তারই সতীর্থ ট্রাভিস হেডের সঙ্গে। বর্ষসেরার পুরস্কার পাওয়া প্রতিযোগিতায় আরো ছিলেন ভারতের ডানহাতি স্পিনার রবিচচন্দ্র অশি^ন এবং ইংল্যান্ডের জো রুট। এই তিন ব্যাটারকে টপকে আসিসি বর্ষসেরা পুরস্কারটি নিজের করে নিলেন ওসমান খাজা।

২০২২ সালে রাখরা গেলেও ২০২৩ সালে খেলেছেন নিজের ক্যারিয়ারসেরা অপরাজিত এক ইনিংস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচে ১৯৫ রান করেন এই অজি ওপেনার। চলতি বছরে ৯৩ গড়ে ১৩ ম্যাচে করেছেন ১ হাজার ২১০ রান। একই বছরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজটি খাজার ক্যারিয়ারের সেরা সিরিজ। এই সিরিজে ৪ ম্যাচে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৩৩৩ রান সংগ্রহ করেছিলেন।