ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাকিস্তানকে ১৩৭ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ২৭ জানুয়ারী, ২০২৪, ০৪:০১ পিএম

পাকিস্তানকে ১৩৭ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

পাকিস্তানকে ১৩৭ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। গত ম্যাচে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগিয়ে আজ পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারের খেলায় ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে টাইগ্রিসরা।

শনিবার কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ১৩৬ রানে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

দলের হয়ে সর্বোচ্চ ২৪ বলে ৩২ রান করেছেন অধিনায়ক সুমাইয়া আক্তার। শুরুতে ব্যাটিং করতে নেমে ইনিংস লম্বা করতে পারেননি ইভা। তিনি ৬ রান করে সাজঘরে ফিরলে ভাঙ্গে ২৪ রানের উদ্বোধনী জুটি।

আরেক ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা ৩৩ বলে করেছেন ২৪ রান। অরভিন তানি ৩ চারের সাহায্যে ৩০ বলে করেছেন ৩১ রান। এছাড়া ২৩ বলে অপরাজিত ২৩ রান করেছেন রাবেয়া।