ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বিসিবি সভাপতি হলে ভালো, না হলেও কিছু করার নেই: আকরাম খান


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৪, ০৫:০১ পিএম

বিসিবি সভাপতি হলে ভালো, না হলেও কিছু করার নেই: আকরাম খান

বিসিবি সভাপতি হলে ভালো, না হলেও কিছু করার নেই: আকরাম খান

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন প্রথমবারের মত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। তবে বিসিবির সভাপতি মন্ত্রী হওয়ার পর পরবর্তী সভাপতি হওয়া নিয়ে সমালোচনার মাত্রা ছাড়িয়েছে। সবচেয়ে বেশি নামের সেই তালিকায় রয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায় মাশরাফি বিন মর্তুজা ও ক্রিকেট বোর্ডের পরিচালক পরিষদের অন্যতম সদস্য আকরাম খান। কেউ কেউ অলরাউন্ডার সাকিব আল হাসানের কথাও বলেছেন।

সেসময় বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন এক সাক্ষাৎকারে পরবর্তী সভাপতি হওয়ার তালিকায় কয়েকটি নাম বলেছিলেন। যেখানে ছিলেন মাশরাফি বিন মোর্তুজা ও আকরাম খানের নাম।
সভাপতি হওয়ার তালিকায় নিজের নাম শোনার পর বর্তমান ক্রিকেট বোর্ডের পরিচালক পরিষদের অন্যতম সদস্য আকরাম খান গনমাধ্যমকে বলেছেন, এটা ভালো, বড় একটা ব্যাপার যে উনার মাথায় আছে। বাকিটা আল্লাহর ইচ্ছা। এটা হলেও ভালো না হলেও কিছু করার নেই। ইত্তেফাক

কিন্তু যেই দায়িত্ব পেয়েছি খেলোয়াড় ছিলাম, নির্বাচক ছিলাম, অধিনায়ক ছিলাম তারপর বোর্ড ডিরেক্টর হয়েছি। তো সব সময় চেষ্টা করি যাতে দেশের ভালোর জন্য কাজ করতে পারি।