এনবিএস ডিজিটাল ডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী, ২০২৪, ০৬:০১ পিএম
সিলেটকে হারিয়ে টানা চতুর্থবারের মত জয় চট্টগ্রামের
বিপিএলের চলতি আসরে টানা তিন হারের পর ঘুঁরে দাড়াতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নেমেছিলো সিলেট স্টাইকার্স। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৭ রানের নড়বড়ে পুঁজি সংগ্রহ করেছিলো অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজার দল।
সোমবার (২৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ বল হাতে থাকতেই ২উইকেট হারিয়ে ৮ উইকেটে সহজ জয় তুলে নেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এতে টানা চতুর্থজয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে শুভাগত হোমের দল।
সিলেটের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে চট্টগ্রামের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও আভিষ্কা ফার্নান্দো। তবে ইনিংস বড় করতে পারেনি আভিষ্কা ফার্নান্দো। ১২ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন তিনি।
এরপর টম ব্রুসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন তানজিদ হাসান তামিম। ৩৯ বলে ফিফটি পূরণ করেন এই বাঁহাতি ব্যাটার। অপর প্রান্ত ৪১ বলে ফিফটি তুলে নেন ব্রুস। সর্বশেষ শাহাদাত হোসেন দিপুর ১১ বলে ১৩ রান এবং টম ব্রুসের ৪৪ বলে ৫১ রানের ব্যাটে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এতে ৪ ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি মাশরাফি দল সিলেট স্টাইকার্স। সিলেটের হয়ে হ্যারি টেক্টর ও তানজিম হাসান সাকিব একটি করে উইকেট নেন।