ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পুরুষ ফুটবল এগিয়ে নিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে: ক্রীড়ামন্ত্রী 


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:০২ পিএম

পুরুষ ফুটবল এগিয়ে নিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে: ক্রীড়ামন্ত্রী 

পুরুষ ফুটবল এগিয়ে নিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে: ক্রীড়ামন্ত্রী 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অসুস্থ সভাপতি কাজী সালাউদ্দিনকে দেখতে তার গুলশানের বাসবভনে গিয়েছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। দীর্ঘদিন ধরে অসুস্থতার পর সম্প্রতি বাইপাস সার্জারি করেছেন বাফুফে প্রধান। বর্তমানে শারীরিক অবস্থার খানিকটা উন্নতি হওয়ায় সীমিত পরিসরে সাক্ষাৎ করছেন বাফুফে প্রধান। 

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, ফুটবল দেশের জনপ্রিয় খেলা। এই খেলা এগিয়ে নিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। নারী ফুটবল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে স্পন্সরের অভাব হবে না।

পাপন বলেন, বাফুফে সভাপতির সঙ্গে কিছু সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। উনি সুস্থ হয়ে একেবারে ফিরলে দেখবো, এর মধ্যেও বলেছি কিছু কাগজপত্র পাঠাতে। বিশেষ করে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংস্কার কাজে যেন আর সময় ক্ষেপণ না হয় এবং বিকল্প খেলার জায়গা করা যায় কিনা সেটাও আমার বিবেচনায় রয়েছে। 

চলতি সপ্তাহেই বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শনে যাবেন বলে জানান ক্রীড়ামন্ত্রী। তিনি বলেন, আমাদের ক্রীড়া ফেডারেশনের সংখ্যা ৫৫ টির মতো। ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা। আমরা সম্ভাবনাময় খেলাগুলোকে এগিয়ে নিতে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন কর্মপদ্ধতি নির্ধারণ করতে কাজ শুরু করেছি।