ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আবারও পাকিস্তানকে নেতৃত্বে দিবেন বাবর আজম


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:০২ পিএম

আবারও পাকিস্তানকে নেতৃত্বে দিবেন বাবর আজম

আবারও পাকিস্তানকে নেতৃত্বে দিবেন বাবর আজম

গেলো বছর ভারত বিশ্বকাপ ভরাডুবি হয়েছিল পাকিস্তানের। যার দায় উঠেছিল অধিনায়ক বাবর আজমের উপর। এরপর তিন ফরম্যাট থেকেই অধিনায়কত্ব থেকে সরে দাড়িয়েছিলেন এই পাকিস্তানি ব্যাটার। তবে গুঞ্জন উঠেছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আবারো নেতৃত্ব চান নব নির্বাচিত পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি।

তিন বছরের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দায়িত্ব পালন করবেন পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন এই মুখ্যমন্ত্রী। তিন মাস আগে দায়িত্ব ছেড়েছিলেন বাবর আজম। মহসিনের দায়িত্ব গ্রহণের পরই গুঞ্জন উঠেছে আবারও নেতৃত্বে ফিরতে পারেন বাবর আজম। 

বিশ্বকাপের পর ব্যাপক সমালোচনার পর নিজ থেকেই নেতৃত্ব ছেড়েছিলেন বাবর আজম। এরপর টি-টোয়েন্টিতে শাহিন আফ্রিদিকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। আর টেস্টে অধিনায়কের দায়িত্বে ছিলেন শান মাসুদ। তবে ওয়ানডেতে এখন পর্যন্ত নেই কোনো অধিনায়ক।

পাকিস্তান অবজারভার, সামা টিভিসহ দেশটির বিভিন্ন গণমাধ্যম পিসিবির অভ্যন্তরীণ সূত্রের কথা উল্লেখ করে জানিয়েছে, পিসিবির নবনির্বাচিত চেয়ারম্যান মহসিন নাকভি বাবরকে আবারও নেতৃত্বে ফেরানোর কথা ভাবছেন।