ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মারা গেলেন আর্জেন্টিনার সেরা সমর্থক তুলা


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:০২ পিএম

মারা গেলেন আর্জেন্টিনার সেরা সমর্থক তুলা

মারা গেলেন আর্জেন্টিনার সেরা সমর্থক তুলা

আর্জেন্টিনার ফুটবল জগতে পরিচিত নাম ‘তুলা’। তার পুরো নাম কার্লোস তুলা। কাতার বিশ^কাপে আর্জন্টিনা শিরাপো জয়ের পর ড্রাম বাজিয়ে উদযাপন করেছিলেন এই প্রবীণ দর্শক। ‘ফিফা দ্য বেস্ট ফ্যান অ্যাওয়ার্ড’ জিতেছিলেন তিনি।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) মারা গেছেন তুলা। খবরটি জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম ক্লারিন।

নানা জটিল রোগে ভুগছিলেন আর্জেন্টিনার এই ‘আইকনিক’ সমর্থক। গত ৩১ জানুয়ারি বুয়েনস আয়ারসের মিতের সানাতোরিয়ামে অস্ত্রোপচার করান এই সমর্থক। তারপর কোমায় গিয়ে মৃত্যবরণ করেন বলে জানায় তার পরিবার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। সূত্র: দৈনিক ইত্তেফাক

তুলার মৃত্যুতে শোক জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে তাপিয়া লিখেছেন, ‘আমরা একে অপরকে কখনো ভুলবো না। তোমাকে সব সময় মনে রাখবো তুলা!