এনবিএস ডিজিটাল ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:০২ পিএম
পাকিস্তানে জোট সরকার গঠনে পিপিপির সঙ্গে আলোচনায় রাজি ইমরান খান
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান অবশেষে অবস্থান পরিবর্তন করে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে সরকার গঠন নিয়ে আলোচনায় বসতে সম্মতি দিয়েছেন।
সূত্র জানিয়েছে, পিটিআই নেতাদের দুই দলের মধ্যে সম্পর্ক সামনে এগিয়ে নিতেও বলেছেন। পিটিআই ও পিপিপির সরকার গঠন নিয়ে আলোচনার জন্য একটি কমিটি গঠন করতে বলেছেন ইমরান খান।
পক্ষান্তরে পিপিপি ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলের মধ্যে সরকার গঠন নিয়ে ইতোমধ্যে একটা সমঝোতা তৈরি হয়েছে। তাতে প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরিফ ও প্রেসিডেন্ট হিসেবে আসিফ আলী জারদারির নাম দুটি দল চূড়ান্ত করেছে। এখন পিপিপির সঙ্গে আলোচনা করে পিটিআই কতোটা লাভবান হবে বুঝা যাচ্ছে না।
পিটিআইয়ের পক্ষ থেকে জমিয়ত-উলেমা-ই-ইসলাম-ফজল, আওয়ামী ন্যাশনাল পার্টি, জামাতে ইসলামিসহ অন্য জাতীয়তাবাদী দলগুলোর সঙ্গেও আলোচনার পরিকল্পনা করা হয়েছে। এসব দল গত নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভ করেছে।
মঙ্গলবার ছয় দলীয় সংবাদ সম্মেলনে পিপিপি ও পিএমএল-এন দলের পক্ষ থেকে দেশের স্বার্থে একযোগে কাজ করার আহবান জানানো হয়েছিল পিটিআইকে।
পিপিপির কো-চোয়ারম্যান আসিফ আলী জারদারি বলেছিলেন, ‘আমরা অর্থনৈতিক, প্রতিরক্ষা অ্যাজেন্ডা এবং অন্যান্য অনুরূপ বিষয় নিয়ে একসঙ্গে পথ চলতে চাই।