এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৪, ০৪:০২ পিএম
সাকিবের আউটের পর তামিমের ‘ব্যাঙ্গাত্মক উদযাপন’ দেখেননি মুশফিক
বিপিএিলে চলতি আসরে সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যেকার দ্বৈরথের অন্য রূপ দেখা গেল রংপুর রাইডার্স বনাম ফরচুন বরিশালের ম্যাচে। এদিন দ্রুত রান তুলছিলেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ১৯ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৩ রান করে ফেলেছিলেন এই ওপেনার।
সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ ক্রিটেট স্টেডিয়ামে ইনিংসের চতুর্থ ওভারে তামিমের লাগাম টেনে ধরেন অলরাউন্ডার সাকিব। বাড়তি বাউন্সের বলে বেসামাল তামিম। ক্যাচ তুলে মুমিনুল হকের কাছে তালুবন্ধি হয়ে সাজঘরে ফেরেন তামিম। এ সময় সাকিবের ট্রেডমার্ক উদযাপন করতে দেখা যায়।
পরক্ষণে রংপুরের হয়ে ব্যাট করতে নেমে ঝড় তোলেন সাকিবও। মেহেদী হাসান মিরাজের বলে বদলি ফিল্ডার প্রীতম কুমারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেন তিনি। সে সময় সাকিবের উদযাপনটা কিছুটা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে নকল করেন তামিম।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা বরিশালের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি জানান, তামিমের সেই ব্যাঙ্গাত্মক উদযাপন দেখেননি। এ প্রসঙ্গে মুশফিক বলেন, তামিমের উদযাপনসত্যি কথা আমি দেখিনি। একজন আউট হয়েছে, দেখছিলাম ক্যাচটা হয়েছে কি না। এরপর ব্যাটসম্যান কে আসবে, পরিকল্পনা কী হবে এসব ভাবছিলাম। সত্যি কথা, আমি দেখিনি। এখন যেহেতু বললেন, তাহলে গিয়ে হাইলাইটস দেখতে হবে।