ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে পারফর্মার হলেন মারুফা আক্তার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২০ ফেব্রুয়ারী, ২০২৪, ০৪:০২ পিএম

ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে পারফর্মার হলেন মারুফা আক্তার

ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে পারফর্মার হলেন মারুফা আক্তার

ছর শেষে সেরা পারফর্মারদের তালিকা করেন খেলা ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। ২০২৩ সালের সেই তালিকায় ছিলেন জাতীয় দলের নারী ক্রিকেটার মারুফা আক্তার। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার নাডিন ডে ক্লার্ককে টপকে বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন টাইগ্রেস এই পেসার।

মূলত পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দেওয়া হয় এই পুরস্কার। ওই বিচারে ভারতের বিপক্ষে মিরপুরে ২০২৩ সালে প্রথম ওয়ানডেতে ২৯ রানে তার ৪ উইকেট শিকার
ছিল নারী ক্রিকেটের বছর সেরা বোলিং পারফরম্যান্স।

অথচ বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে উইকেটহীন থাকায় বাদ পড়ার শঙ্কায় ছিলেন তিনি। তারপর ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রান চেজ করে এক অবিস্মরণীয় জয় এনে দিয়েছিলেন।

স্বাগতিক বাংলাদেশ ১৫৩ রানের লক্ষ্য দিয়েছিল। সেখানে তৃতীয় ওভারে স্মৃতি মান্ধানাকে ফিরিয়ে বাংলাদেশকে শুরুতেই ম্যাচে ফেরান মারুফা। দ্বিতীয় উইকেট নবম ওভারে হিসেবে প্রিয়া পুনিয়াকে পেয়েছিলেন। তারপর আমনজোত কৌর, স্নেহ রানাকে একই ওভারে পর পর ফিরিয়ে জয় করেছেন।

তার আঘাতে ৯১ রানে পড়ে ৭ উইকেট। সর্বোশেষ ৩৫.৫ ওভারে ১১৩ রানে থামে ভারতের ইনিংস। শুরুদে বৃষ্টির কারণে কমে আসা ম্যাচে বাংলাদেশ ৪৪ ওভারে ১৫২ রানে গুটিয়েছিলো। ওই ম্যাচে বৃষ্টি আইনে স্বাগতিকরা পেয়েছে ৪০ রানের জয়। মারুফার অসাধারণ বোলিং নৈপুণ্যেই প্রথমবার ওয়ানডেতে ভারতের বিপক্ষে জয়ের স্বাদ পায় বাংলাদেশ।