এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী, ২০২৪, ০৪:০২ পিএম
স্কোয়াড থেকেও অবসর নিলেন নিউজিল্যান্ডের পেসার নেইল ওয়াগনার
অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরু হবে বুধবার। সেই সিরিজে নিউজিল্যান্ডের স্কোয়াডে রাখা হয়েছে পেসার নেইল ওয়াগনারকে। তবে তাকে স্কোয়াডে রাখা হলেও একাদশে রাখা হবে না বলে জানান নির্বাচকরা।
নির্বাচকদের এমন সিদ্ধান্তের প্রতিবাদে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়াগনার। কোচ গ্যারি স্টিডের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এমন বড় সিদ্ধান্ত নিলেন তিনি।
মঙ্গলবার ওয়েলিংটনে সংবাদ সম্মেলনে কোচের পাশে বসেই অবসরের ঘোষণা দেন তিনি। সেখানে ওয়াগনার কান্নাভেজা চোখে বলেন, আমি জানতাম সময় ঘনিয়ে আসছে। তারা মাঝে মাঝে বলতেন, আমি কখন অবসর নেওয়ার কথা ভাবছি। তখন আপনি একভাবে বিভ্রান্ত হয়ে পড়েন। আমি জানতাম সময় চলে এসেছে এবং এটি কাছাকাছি।
তিনিও আরও জানান, গত সপ্তাহে চিন্তার প্রতিফলনে এবং টেস্ট ভবিষ্যতের দিকে তাকিয়ে বুঝলাম আসল সময় চলে আসছে। আমি চিন্তা করেছি, অবসর নিয়ে অন্যদের সুযোগ করে দেওয়ার এটিই সঠিক সময়।
দলের হয়ে ওয়াগনার ২০১৪ সালে প্রথম টেস্ট জিতেছিলেন ভারতের বিপক্ষে। একই বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড। ২০১৮ সালে ক্রাইস্টচার্চে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছিলেন ওয়াগনারের দল নিউজিল্যান্ড।
কিউইদের হয়ে ৬৪ টি টেস্ট ম্যাচ খেলে ২৭.৫৭ গড়ে মোট ২৬০ উইকেট শিকার করেছেন ৩৭ বছর বয়সী এই তারকা। যা নিউজিল্যান্ডের টেস্টে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ড এটি।